জাতীয়

সুনামগঞ্জে বন্যায় আটকা ২১ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের ‘পানসী’ রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীদের জেলা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “ওরা এখন নিরাপদে আছে। পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে থাকবে। সুবিধা মত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।”

আটকা পড়া শিক্ষার্থীদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং প্রয়োজনে দোকান থেকে আরও খাবার কিনে খাওয়ার জন্য তাদের ৫ হাজার টাকা দেওয়ার কথাও বলেছেন জেলা প্রশাসক।

গত ১৪ জুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বন্যায় আটকা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। এরইমধ্যে বৃহস্পতিবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়। পরে শহরের ‘পানসী’ রেস্তোরাঁয় তারা আশ্রয় নেন।

সেখানে বিদ্যুৎ, খাবার, সুপেয় পানিসহ নানা সংকট রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন করে জানান শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার ও প্রয়োজনীয় খাবার সরবরাহের অনুরোধ জানান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ