সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী। এসব টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে বন্যায় ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর সহায়তা নিতে পারবেন।
শনিবার (১৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।
টোল ফ্রি নম্বরগুলো হচ্ছে— 01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098