জাতীয়

বন্যায় বাতিল হলো বিমানের লন্ডন ফ্লাইট

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী ফ্লাইটটি বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৮ জুন) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল। তবে সিলেট বিমানবন্দরে বন্যার পানি প্রবেশ করায় সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তাই ফ্লাইটটি ঢাকা ছাড়েনি।

শনিবার (১৮ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচক জানায়, ফ্লাইটটি (বিজি-২০১) ঢাকা থেকে শনিবার সকাল ৮টায় সিলেটের উদ্দেশে রওনা হয়ে যাত্রী নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সিলেট থেকে লন্ডন হয়ে আবার সিলেট যাওয়ার কথা ছিল। তবে বিমান ফ্লাইটটি বাতিল ঘোষণা করেছে। বাতিল করা এই ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে যাত্রীদের জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, বিমান ২১ তারিখ পর্যন্ত ঢাকা-সিলেট-লন্ডনের সব ফ্লাইট বাতিল করেছে। পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ