জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে: নৌ-প্রতিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে চলাচল করবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

শনিবার (১৮ জুন) বিকেলে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ৭ মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের সব মানুষ যুক্ত থাকবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

তিনি বলেন, জনসভার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জল ও স্থলপথে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ