জাতীয়

আবারও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল

ইহসানুল করিম হেলাল
ইহসানুল করিম হেলাল

ইহসানুল করিম হেলাল আবারও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত হয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োজিত প্রেস সচিবকে আগের চুক্তির ধারাবাহিকতায় আরও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (১৯ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ১৮ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য সরকারের সচিব পদ মর্যাদা ও বেতনক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এর আগে, ২০১৫ সালের ১৫ জুন ইহসানুল করিমকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালের ১৬ জুন তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়।

শেখ হসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর ২০১৯ সালের ১০ জুন তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এবার বাড়ানো হলো দুই বছর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ