আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে প্রধান জামাত।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই হতে পারে ঈদুল আজহা।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: