জাতীয়

পানিবন্দি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত

ফাইল ছবি
ফাইল ছবি

দেশের পানিবন্দি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (১৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়গুলোয় শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। সারাদেশে যেসব বিদ্যালয়গুলো জলমগ্ন হয়ে আছে সেসব বিদ্যালয়গুলোয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

জলমগ্ন বিদ্যালয়গুলোয় শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বন্যাকবলিত এলাকাগুলোয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন।

উদ্ভূত বন্যা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। কন্ট্রোল রুম ফোন নম্বর: ০২-৫৫০৭৪৯৬৯।

প্রতিদিন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার [email protected] এবং [email protected] -এ সার্বিক পরিস্থিতির বিষয়ে রিপোর্ট পাঠাবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ