জাতীয়

সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সম্ভব : সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, রেকর্ড ভঙ্গ করে বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই কাজ করছি। সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শুধু সেনাবাহিনী না, সরকারের সব প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর সবাই মিলে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সম্ভব।

আজ রোববার সিলেটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, আমাদের বাহিনীর লোকজন দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করছে। তাদের মাঝে খাবার, চিকিৎসাসামগ্রী বিতরণ করছে। আমরা সিলেট, ময়মনসিংহ, সাভার, ঢাকা থেকে ফোর্স পাঠাচ্ছি। খাদ্য ও প্রয়োজনীয় নানা সামগ্রী আমাদের এখান থেকে পাঠাচ্ছি।

তিনি বলেন, বন্যা দুই দিনে চলে যাবে এমন লক্ষণ নেই। হয়তো একটু সময় লাগবে। বন্যা চলে গেলেও অনেক বড় ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। বন্যা পরবর্তী সময়ে আমাদের অনেক কাজ আছে। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে যা যা করার কববো। বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তাঁর সহযোগিতা পাচ্ছি। সেনাবাহিনী তাঁর সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি জানান, বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আজ উদ্ধার করা হয়েছে। অনেক দুর্গম এলাকা থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। স্রোত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করে কাজ করা হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ