জাতীয়

বানভাসিদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাবেন ডিপজল

 ফাইল ছবি
ফাইল ছবি

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। দুর্ভোগে পড়েছে লাখো পানিবন্দি মানুষ। বন্যা পরিস্থিতি দেশের আগের সব রেকর্ড ভেঙেছে। স্মরণকালের এ ভয়াবহ বন্যায় বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢালিউডের খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

প্রভাবশালী এ খল অভিনেতা ডিপজলজানালেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে তিনি ১০ ট্রাক খাবার পাঠাবেন।

ফেসবুক লাইভে এসে ডিপজল বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না। তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। সপ্তাহে ২-৩ ট্রাক করে খাবার পাঠাবো।’

সামর্থ্যবান অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়স্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ