জাতীয়

আওয়ামী লীগ ২০৫০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম

 ফাইল ছবি
ফাইল ছবি

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিএনপি টেনে নামাতে চায়। কিন্তু তারা যত টানবে আওয়ামী লীগের ক্ষমতা তত বাড়বে। আওয়ামী লীগ আগামী ২০৫০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রোববার(১৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, ওরা(বিএনপি) বলে আওয়ামী লীগকে টেনে নামাবে। আওয়ামী লীগের টানা আরম্ভ করছে ২০০৯ সাল থেকে। আজকে ২২ সালে আইছি আর একবার টান দিলে একবারে ৫০ সালে চলে যাব। আমরা ৫০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ওরা থাকবে না।

তিনি বলেন, বিএনপি বলে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। শ্রীলঙ্কা হলেই তো ওরা খুশি হয়। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি খুব মজবুত। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, পাকিস্তান, ভারত দক্ষিণ এশিয়ার সব দেশের চেয়ে আমাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশ সিঙ্গাপুর হবে, মালয়েশিয়া হবে সুইজারল্যান্ড হবে। যে ধারায় প্রধানমন্ত্রী বাংলাদেশকে পরিচালিত করছেন এবং উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন সেই ধারায় বাংলাদেশ হবে সুইজারল্যান্ড।

শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন, ওরা তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকারের কথা বলে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বিশ্বের গণতান্ত্রিক দেশে যেমন সংবিধান অনুসারে হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। আর কোনো দিন জিয়াউর রহমানের হ্যাঁ, না ভোট হবে না। আজিজ মার্কা নির্বাচন কমিশনও আর হবে না। ইয়াজউদ্দিন মার্কা তত্ত্বাবধায়ক সরকারও আর হবে না।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ