৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর রোববার (১৯ জুন) পর্যন্ত ৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ২৩ হাজার ৯৬৪ হজযাত্রী।
সোমবার (২০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৫৭৯ জন রয়েছেন।
৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৫টি এবং ফ্লাইনাস পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: