জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ফের আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য বাংলাদেশ

মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব
মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব

টানা দ্বিতীয় মেয়াদে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব।

রোববার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল ওয়াহহাব।

রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে ২৮ ভোটে হারিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়লাভ করে।

ভোটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৮০ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পেয়েছে ৫২ ভোট।

সুইজারল্যান্ডের জেনেভায় ১৯০টি জাতীয় রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত এই সংস্থার জেনারেল অ্যাসেম্বলিতে আগামী চার বছরের জন্য আবদুল ওয়াহহাব এ পদে দায়িত্ব পালন করবেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ