জাতীয়

তীব্র স্রোত: দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

 দৌলতদিয়া-পাটুরিয়া
দৌলতদিয়া-পাটুরিয়া

পদ্মাইয় তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরি চলাচল ফলে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। নদী পার হতে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগছে। সোমবার (২০ জুন) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে যানজট।

ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকা পর্যন্ত ছেড়ে গেছে যানবাহনের সারি। শত শত যানবাহন ফেরি পারের জন্য অপেক্ষা করছে মহাসড়কে।অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাসের পাশাপাশি রয়েছে পণ্যবাহী ট্রাক। এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করে যাত্রীবাহী বাস ফেরির নাগাল পেলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ৮-১০ ঘণ্টা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গোয়ালন্দ কার্যালয়ের গেজ রিডার সালমা খাতুন দেশ টিভিকে জানান, রোববার সকাল ৬টার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে এ পয়েন্টে পানির লেভেল ৮ দশমিক ৮ মিটার। এর আগের ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২৪ সেন্টিমিটার পানি বেড়েছিল। বর্তমানে পানি বৃদ্ধির গতি কিছুটা কমেছে।

ট্রাকচালক তিতু মিয়া বলেন, পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় ঘাটে ভোগান্তি বেড়েছে। ফেরির জন্য পণ্যবাহী ট্রাকগুলোকে ৬-৭ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে। এতে সঠিক সময়ে কেউই গন্তব্যে পৌঁছাতে পারছে না।

বিআইডব্লিটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান দেশ টিভিকে বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। নদী পার হতে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগায় ফেরির ট্রিপ কমে যাচ্ছে। এতে ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে এই রুটে থাকা ২০টি ফেরির মধ্যে ১৬টি ফেরি সচল রয়েছে। বাকি চারটি ফেরির মধ্যে দুটি ফেরি মেরামতের জন্য পাটুরিয়াতে ভাসমান কারখানাতে রয়েছে এবং আর দুটি ফেরি বেশি পুরাতন হওয়ার কারণে স্রোতে চলতে না পারায় বন্ধ রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ