জাতীয়

নারায়ণগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা

গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জুন) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলামের স্ত্রী রুপালি বেগম জানান, রাতে ডাকাতি করতে এসে তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ডাকাতরা কিছু নিয়ে গেছে কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমার দেশ টিভিকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার স্ত্রী জানিয়েছেন রাতে কে যেন তাকে ডাক দেয়। পরে ঘর থেকে বাইরে গেলে দুই ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ওই বাসায় তারা স্বামী-স্ত্রী দুজনই থাকেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্ত্রী অভিযোগ করেছেন এটি ডাকাতির ঘটনা। তবে ঘটনার মোটিভ দেখে আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। মৃত রফিকুল ইসলাম আর রুপালি বেগম দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। এই ঘরে তাদের কোনো সন্তান নেই। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। সিনিয়র স্যার এসেছেন, বিষয়টির তদন্ত চলছে। আমরা তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ