জাতীয়

মোবাইল কোর্টের জরিমানার অর্থ বিষয়ে অডিট চান হাই কোর্ট

ফাইল ছবি
ফাইল ছবি

মোবাইল কোর্টের মাধ্যমে আদায় করা জরিমানার অর্থ কোষাগারে জমা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অডিট করতে বলেছেন হাইকোর্ট।

সোমবার (২০ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসব জরিমানার অর্থ কোষাগারে জমা না দেয়া ভয়াবহ অপরাধ উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নজর দিতে বলেছেন হাইকোর্ট।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরে ৭৫৪টি মোবাইল কোর্টের মাধ্যমে এক কোটি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা ইমামুদ্দিন সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেননি। বিষয়টি তদন্ত হলে নামমাত্র কিছু অর্থ জমা দেন তিনি। পরবর্তী সময়ে এ ঘটনায় করা মামলায় ইমামুদ্দিনকে ২৩ বছরের সাজা দেন বিচারিক আদালত।

সোমবার বিচারিক আদালতের সেই সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে এ মামলায় খালাস পেয়েছেন ইমামুদ্দিনের স্ত্রী কমলা আক্তার।

ইমামুদ্দিনের সাজা বিভিন্ন ধারায় ২৩ বছর বহাল থাকবে। একইসঙ্গে ৮৯ লাখ টাকা কোষাগারে জমা দিতে বলেছেন আদালত।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ