সিলেট থেকে ফিরে আগামী বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুন বুধবার বেলা ১১টায় নিজের কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন।
এর আগে মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন সরকার প্রধান।
সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন তিনি।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: