ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে দায়িত্বরত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবদুল মুহিত রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। আর ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন শুরু করবেন।
২০১৯ সালের ৬ ডিসেম্বর থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন রাবাব ফাতিমা। তার আগে তিন বছর তিনি রাষ্ট্রদূত হিসেবে জাপানে বাংলাদেশ মিশন সামলেছেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: