জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১ জুলাই থেকে

ফাইল ছবি
ফাইল ছবি

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১ জুলাই থেকে। সোমবার (২০ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে শুরু হবে পবিত্র ঈদ উল আজহার আগাম টিকিট বিক্রি। এবারও ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। ১ জুলাই থেকে ৫ জুন পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে।

এবারও কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তানের পুরানো রেলস্টেশনে একযোগে টিকিট বিক্রি হবে বলেও তিনি জানান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ