জাতীয়

পাঁচ বিভাগে হচ্ছে বার্ন ইউনিট: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবের অর্থায়নে দেশের পাঁচটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়।

এছাড়া চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় একটি ও খুলনা জেলায় একটি বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে নেওয়া হয়, তখনই ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা দিতে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনামূলকপত্র দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি করা হয়ে থাকে।

বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, মাদকসেবীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভবিষ্যতে পর্যায়ক্রমে সব জেলায় সসরকারি হাসপাতালগুলোতে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ