সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ জুন) আসরের নামাজের পর মারা যান তিনি। মহিউদ্দিন আহমেদের পরিবারের পক্ষ তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধকালে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাইকমিশনে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন মহিউদ্দিন। ১৯৭১ সালের ১ আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এক সমাবেশে পাকিস্তানের পক্ষত্যাগের ঘোষণা দেন তিনি।
পরে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক ভিত্তিতে কাজ করেন। অবসরজীবনে নিয়মিত কলাম লিখেছেন মহিউদ্দিন আহমেদ।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: