জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

২৪ জুন থেকে বাসের অগ্রিম টিকিট

বাস টার্মিনাল। ফাইল ছবি।
বাস টার্মিনাল। ফাইল ছবি।

ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ জুন থেকে।

সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভা শেষে জানানো হয়, ২৪ জুন থেকে ৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে এদিন।

তিনি বলেন, ‘ওইদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকেট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।’

রাকেশ ঘোষ জানান, সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১ জুলাই থেকে। সোমবার (২০ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ