দেশে এখন পর্যন্ত দুই ডোজ টিকা নিয়েছেন ১১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ। পাশাপাশি বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭৪৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৮৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় (বুধবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৩৫৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ৫৭৯ জনকে। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮০ জনকে।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।