জাতীয়

বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন জি এম কাদের

 ফাইল ছবি
ফাইল ছবি

ব্যক্তিগত সফরে আগামী বৃহস্পতিবার (২৩ জুন) থাইল্যান্ড যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার(২৩ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের প্লেনযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন জাপা চেয়ারম্যান। থাইল্যান্ডে থাকাকালীন তিনি ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জিএম কাদেরের সফর সঙ্গী হিসেবে থাকবেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও তার সহধর্মিনী, জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব।

আগামী রোববার (২৬ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের প্লেনে (টিজি-৩৩৯) ঢাকার উদ্দেশে ব্যাংকক ছাড়বেন। আগামী সোমবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ