জাতীয়

বন্যায় ডুবছে পৌনে ২ লাখ একর জমির আউশ ধান: কৃষিমন্ত্রী

ফাইল ফটো
ফাইল ফটো

সিলেট বিভাগ ও উত্তরাঞ্চলে বন্যায় প্রায় পৌনে ২ লাখ একর জমির আউশ ধান বন্যায় ডুবেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, এরমধ্যে কিছু এলাকার ধান ইতোমধ্যে তলিয়ে গেছে আর কিছু এলাকায় কয়েকদিনের মধ্যে তলিয়ে যাবে।

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, অস্বাভাবিক বৃষ্টির কারণে সিলেটে পানি এসেছে। সেখানে তেমন কোনো ফসল ছিল না। পতিত অনেক জমি ছিল। তবে এরপরও সেখানে ২২ হাজার হেক্টর (প্রায় ৫৪ হাজার একর) জমির ক্ষতি হয়েছে। আর সুনামগঞ্জ, হবিগঞ্জ মিলে প্রায় ২৮ হাজার হেক্টর (প্রায় ৬৮ হাজার একর) জমির আউশ ধান নষ্ট হয়েছে।

‘আজ খবর পাচ্ছি কুড়িগ্রাম, নীলফামারী, এসব এলাকায় যে পানি আসছে, এতে ৫৬ হাজার একর জমির ক্ষতি হচ্ছে। অর্থাৎ আউশ ধান আক্রান্ত হয়েছে। পানি ক্রমেই সমতল ভূমিতে আসছে। আরও আসলে (পানি) আউশ ক্ষতিগ্রস্ত হবে’- বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আমরা বীজ রাখার প্রস্তুতি রেখেছি। একেবারে যদি নষ্ট হয়েই যায়, তাহলে লেস ফটো সেনসিটিভ জাত বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ