জাতীয়

সিলেটে বন্যায় ২২ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেট বিভাগের চার জেলায় বন্যার পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

হিমাংশু লাল রায় বলেন, ‘এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। ১২ জন সিলেটে, তিন জন মৌলভীবাজারে এবং পাঁচজন সুনামগঞ্জে।

তিনি আরও জানান, এছাড়া জৈন্তাপুরে মা-ছেলেসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিলেটে দ্বিতীয় ধাপের ভয়াবহ বন্যার কয়েক দিন পেরিয়ে গেলেও সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

নগরীর নিন্মাঞ্চলের বাসাবাড়ি ও রাস্তাঘাট এখনো প্লাবিত। উপশহরের প্রধান সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পর্যন্ত ডুবে যায়। ফলে বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে।

তবে সুরমা নদীর পানি কিছুটা কমতে থাকায় নগরীতে প্লাবিত এলাকাগুলোর পানিও কমতে শুরু করেছে। কিন্তু উপশহর, তালতলা, তেররতন, ঘাসিটুলাসহ বিভিন্ন এলাকায় এখনও পানি রয়েছে।

নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও প্লাবিত এলাকার মানুষ এখনও অন্ধকারে রয়েছেন। এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে রয়েছেন নগরবাসী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ