জাতীয়

বন্যায় দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

চলমান বন্যা পরিস্থিতে দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিকটন ধানচাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্ৰহ চলছে। তাছাড়াও সে রকম কোন অবস্থা দেখলে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জিরো ট্যাক্সে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত হয় নাই। এই কারণে সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা হয়েছে। দীর্ঘ দিন পর এবার বন্যা হয়েছে। দেশে আরও বন্যা হতে পারে। এ জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিল তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় ধানের কিছুটা ক্ষতি হয়েছিল। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিল। সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোন ঘাটতি হবে না।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ