পদ্মা সেতুর কাজের মান নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারপ্রধান বলেন, ‘পদ্মা সেতুর পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে, সেতুর পাইল বিশ্বে গভীরতম, ভূমিকম্প প্রতিরোধে ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।’
প্রধানমন্ত্রী এদিন তার বক্তব্যের শুরুতে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানান, বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
পদ্মা সেতু নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি পদ্মা সেতুর কাজের মান নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। যে কথা তারা বলছে, তার ভিত্তি নেই।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: