জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

৩ কোটি টাকার সোনাসহ কেবিন ক্রু আটক

স্বর্ণের বার
স্বর্ণের বার

সৌদি আরবের জেদ্দায় তিন কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ফ্লোরা নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু আটক হয়েছেন।

গত ১৩ জুন রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে তাকে আটক করে সৌদি পুলিশ।

এ ঘটনায় আটক ফ্লোরাকে গ্রাউন্ডেট করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লোরাকে ছাড়াই বিমানের ফিরতি ফ্লাইট দেশে ফিরে এসেছে। তাকে চাকরীচ্যুতও করা হতে পারে।

বুধবার (২২ জুন) জানা গেছে, ঢাকাগামী ফ্লাইটের (বিজি ০৩৪০) ফ্লাইট পার্সার হিসেবে তার ডিউটি ছিল। কিন্তু বিমানে ওঠার আগ মুহূর্তেই সৌদি পুলিশ জানতে পারে, তার লাগেজে বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রা আছে। এরপর লাগেজ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়। এসব সোনার কোনো কাগজপত্র ফ্লোরা দেখাতে পারেননি।

এদিকে বিমানের কাস্টমার সেন্টারের এক সূত্র জানিয়েছে, ফ্লোরাকে সৌদি কারাগার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ