জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।
টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।

প্রায় দুই মাস বিরতির পর বুধবার (২২ জুন) শুরু হলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

আজ থেকে সরকারি সংস্থাটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহ শুরু করছে। এই কার্যক্রম আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে।

তবে এবার আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে টিসিবির এসব পণ্য কিনতে হবে। এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, আর প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে।

মঙ্গলবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে।

তবে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জসহ কিছু জেলায় টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে ২৬ জুন। আর বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে আপাতত স্থগিত থাকবে বিক্রি কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে বিক্রির তারিখ জানাবে সংস্থাটি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ