জাতীয়

ঈদুল আজহা: থাকছে ৬ জোড়া বিশেষ ট্রেন

রেল ভবনে সহজ রেল সেবা অ্যাপসের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
রেল ভবনে সহজ রেল সেবা অ্যাপসের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই। ঈদে পরিচালনা করা হবে ছয় জোড়া বিশেষ ট্রেন ।

আজ বুধবার (২২ জুন) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। একই সাথে সহজ ডট কম রেলসেবা অ্যাপসের উদ্বোধন করেন রেলমন্ত্রী।

তিনি বলেন, এবার ঈদে ছয়জোড়া স্পেশাল ট্রেন চলবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল-১ ও ২, পঞ্চগড় স্পেশাল (বী, মু, সি, ই), সোলাকিয়া স্পেশাল ১ ও ২।

কমলাপুর রেলস্টেশন থেকে সমগ্র উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। এছাড়া পঞ্চগড় ও কমলাপুরের শহরতলী রেলস্টেশন থেকে রাজশাহী ও খুলনাগামী সব ট্রেনের, তেজগাঁও থেকে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জের সব ট্রেনের টিকিট, ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস, ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেন এবং জয়দেবপুর থেকে পঞ্চগড়গামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

রেলমন্ত্রী জানান, ঢাকা থেকে প্রতিদিন ২৬ হাজার ৭১৩টি টিকিট বিক্রি হবে। এর অর্ধেক বিক্রি হবে অনলাইনে। যাত্রীদের চাপ মেটাতে ৬৭টি অতিরিক্ত বগি জোড়া হবে। সব মিলিয়ে মোট ২১৩টি ট্রেন চলাচল করবে।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারের এবং সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

এ সময় ফিরতি টিকিট কবে পাওয়া যাবে সে ব্যাপারে রেলমন্ত্রী জানান, আগামী ৭ জুলাই থেকে ১১ জুলাই ঈদ ফেরত টিকিট বিক্রি করবে রেলওয়ে।

তিনি আরও জানান, ৬ জুলাই থেকে ১৪ জুলাই এবং ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। চলবে না গুডস ট্রেন।

সংবাদ সম্মেলনে রেল সচিব মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ