জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে তাপসের নির্দেশ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়ে তিনি মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান’ পরিদর্শন করেন। এরপর রামপুরা খালের উপর নির্মিতব্য স্থাপনা দেখে কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

এ সময় তিনি গাড়ি থেকে নেমে স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘কাজ হবেনা। বন্ধ, বন্ধ’।

পরে মেয়র ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে নৌকা যোগে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ