জাতীয়

২৪-২৬ জুন পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে ঢাকা থেকে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার(২২ জুন) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে বিআরটিএ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে।

ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকগুলোকে আগামী ২৪ জুন সকাল হতে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল ৬টা থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

কর্তৃপক্ষ ২৫ জুন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত ৩ সেতুতে যানবাহন চলাচলের জন্য কোনো টোল আদায় করবে না। যানজট কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ