জাতীয়

সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে কাল

 ফাইল ছবি
ফাইল ছবি
রানওয়েতে পানি উঠে পড়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় দিন ফ্লাইট বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফের চালু হচ্ছে। বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রানওয়ের পানি আগেই নেমে গেছে। অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই। পানি নেমে যাওয়ার পর রানওয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক ফ্লাইট চলাচল শুরু হবে। কোনো সমস্যা না হলে এরপর থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে। বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক বলেন, বাংলাদেশ বিমানের ডমেস্টিক ফ্লাইট বৃহস্পতিবার দুপুর ১২টার পর আছে। সে অনুযায়ী আমাদের বিমান চলবে। এছাড়া অন্যান্য ফ্লাইট সকাল থেকেই চলবে। এর আগের গত মঙ্গলবার (২১ জুন) থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা থাকলেও সোমবার ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জানান, আগামী ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে। এর আগে ১৭ জুন রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার(১৭ জুন) দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। এর তিন দিন পর সোমবার দুপুরে ওসমানী বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে সাংবাদিকদের তিনি বলেন, রানওয়ে থেকে বন্যার পানি নেমেছে। তবে রানওয়ের দিকনির্দেশনামূলক অ্যাপ্রোচ লাইট এখনো ডুবে আছে। তাই বিমানবন্দর এখনই চালু হচ্ছে না। রানওয়ের অ্যাপ্রোচ লাইট জ্বালানো গেলে বিমানবন্দর চালু করা হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ