জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: র‍্যাব ডিজি

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কোন নাশকতা বা হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে। তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আশা করি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনোর মতো কেউ দুঃসাহস পাবে না।

বুধবার(২২ জুন) দুপুর আড়াইটায় মাদারীপুরের বাংলাবাজারে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন র‍্যাব প্রধান।

র‌্যাব মহাপরিচালক বলেন, নাশকতাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাবের প্রতিটি টিমের পেট্রেল জোরদার করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি চলমান থাকবে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সারাদেশের র‌্যাবের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবে র‌্যাব। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেশবাসীকে স্বাচ্ছন্দে পদ্মা সেতুর অনুষ্ঠানে আসার আহবান জানান তিনি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ