জাতীয়

কাশিমপুর থেকে মই বেয়ে পালানো সেই কয়েদি গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক
আবু বক্কর সিদ্দিক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই কয়েদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক আবু বক্কর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে।

বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি।

২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক মই বেয়ে পালিয়ে যান। হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা ঘুরাফেরা করছিল আবু বক্কর সিদ্দিক। তার চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় আবু বক্কর সিদ্দিক সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও বলেন, আবু বক্কর সিদ্দিক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ২০২০ সালে আগস্ট মাসে পালিয়ে এসেছেন। পালানোর ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার আটকের পর দুপুরে আবু বক্কর সিদ্দিককে শরীয়তপুর আদালতে পাঠানো হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ