জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশিদের জন্য হজ কোটা বাড়ল

 হজযাত্রী-ফাইল ছবি
হজযাত্রী-ফাইল ছবি

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশের নাগরিকদের জন্য হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। এবার আরও ২ হাজার ৪১৫ জন হজে যেতে পারবেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন বৃহস্পতিবার (২৩ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।

আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

এখন কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৯২৪ জন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ