জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

কাজ শেষে পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান

গৌরবের পদ্মা সেতু
গৌরবের পদ্মা সেতু

পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করে সরকারকে সব দায়িত্ব হস্তান্তর করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)।

বুধবার (২২ জুন) প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষকে সেতু বুঝিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি বলেন, পদ্মা সেতু কর্তৃপক্ষকে বুধবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে বুঝিয়ে দিয়েছে। তবে অবকাঠামোর ছোটখাটো কাজ আগামী এক বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান করবে।

সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মুন্সিগঞ্জের পদ্মাপারে। উদ্বোধন ও সমাবেশ হবে মাওয়ায়। তাই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন অনুষ্ঠান স্থল ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলছে সাজসজ্জা। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

২৫ জুন সকালে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগাস্ট্রাকচার।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ