জাতীয়

বন্যায় পশুর ব্যাপক ক্ষতি হয়নি: প্রাণিসম্পদ মন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তের কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,বন্যা কবলিত এলাকায় কিছু পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক আকারে হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর খামার বাড়ি প্রাণিসম্পদ অধিদপ্তরে 'ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরুপন, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল/পরিবহন নিশ্চিত কল্পে' শীর্ষক আয়োজিত এক সভায় তনি এ কথা বলেন।

এর আগে সভায় সিলেট-সুনামগঞ্জ বন্যা কবলিত এলাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট-সুনামগঞ্জ বন্যা জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। ঈদের আগে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আমরা সেখানে পশুর জন্য খাবার সরবরাহ করেছি। যারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে সাহায্য করা যায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সুনামগঞ্জে বন্যায় বেশি পশু মারা যায়নি। পশু সংকট সেখানে হবে না।

বন্যা কবলিত এলাকায় আগাম বার্তা দেওয়ার কারণে প্রাণীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। যারা ওখানে আটকা পড়েছিল তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, মৃত পশু ভেসে যাচ্ছে বন্যা কবলিত এলাকায়, এমন কোনো ছবি নাই। এবারের কোরবানির প্রস্তুতিতে যথেষ্ট পশু আছে। প্রয়োজন হলে সেখানে পশু সরবরাহ করব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ