যশোরের বেনাপোলে বাস থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বেনাপোল আইসিপি টার্মিনালে চট্টগ্রাম থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস থেকে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে বাসের সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: