জাতীয়

আরও ১৫ সেতু-ফেরির টোল মওকুফ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন করে আরও ১৪টি সেতু এবং একটি ফেরির টোল মওকুফ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর আগে ৩ সেতুর টোল মওকুফ করেছিল কর্তৃপক্ষ। শুধুমাত্র ২৫ জুনের জন্য এ টোল মওকুফ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন শুধুমাত্র ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু, বরিশাল জোনের আওতাধীন দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের আওতাধীন মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশ্যে ফেরি ও সেতুসমূহ থেকে টোল আদায় মওকুফ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের দিন সেতুর ২ পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিয়ে টোলমুক্ত মোট সেতুর সংখ্যা দাঁড়ালো ১৭টি এবং ফেরির সংখ্যা একটি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ