জাতীয়

পদ্মা সেতু এলাকায় নৌ-চলাচলে বিধিনিষেধ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দুই পাড়ে এখন সাজ সাজ রব। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে জানানো হয়, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। আর সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌযান।

তবে অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশ্যে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ