জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সৌদি পৌঁছেছেন ৩৪৪৯১ বাংলাদেশি হজযাত্রী

 হজযাত্রী-ফাইল ছবি
হজযাত্রী-ফাইল ছবি

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৩৪ হাজার ৪৯১ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩১ হাজার ১০৬ জন রয়েছেন।

৯৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

এবার সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ