জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট

১০০ টাকা মূল্যমানের স্মারক নোট
১০০ টাকা মূল্যমানের স্মারক নোট

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধনের পরদিন রোববার থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে অন্যান্য অফিসে পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০০ টাকার এই স্মারক নোট সংগ্রহ করা যাবে দেড়শ টাকা দিয়ে। আর ফোল্ডার ও খামসহ সংগ্রহ করতে চাইলে লাগবে ২০০ টাকা।

এই নোটে থাকবে সদ্য সাবেক গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর। নোটের এক পিঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে রয়েছে পদ্মা সেতুর ছবি। উপরের অংশে লেখা রয়েছে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’।

নোটের অন্য পিঠে মুদ্রিত হয়েছে পদ্মা সেতুর ছবি। উপরে ইংরেজিতে ‘Padma Bridge- The symbol of national pride ONE HUNDRED TAKA লেখা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটটি মুদ্রিত হয়েছে ১০০ শতাংশ কটন কাগজে। স্মারক নোটের সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বাঁয়ে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে। নোটের ডানদিকে জলছাপ অংশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ‘200’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে।

‘স্মারক নোট’ বিনিময়যোগ্য নোট নয়। বিভিন্ন দিবস বা বিষয় উদযাপনকে স্মরণীয় রাখতে স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ