জাতীয়

‘পদ্মা সেতু নিয়ে ৮০ লাখ কনটেন্ট তৈরি হয়েছে’

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি কর্ম সম্পাদন করেছেন যে সমগ্র পৃথিবীকে তিনি এখানে যুক্ত করে ফেলেছেন। এরকম ভাবে একটি স্থাপনা নিয়ে এর আগে এতো আলোচনা হয়েছে এরকম কোনো কিছু আমরা শুনিনি।

শুক্রবার(২৪ জুন) সকালে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভার সর্বশেষ প্রস্তুতির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

শনিবার (২৫ জুন) পদ্মাসেতুর উদ্বোধনে সমগ্র বাংলাদেশ যুক্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এসময় নৌ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে এই জনসভায় লোকজন অংশ নেবে। মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে কালকের জনসভা।

তিনি আরও বলেন, আমরা দারিদ্রতার যাঁতাকলে চলে গিয়েছিলাম, সেই বাংলাদেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পদ্মাসেতু স্থাপনার মধ্য দিয়ে তিনি বিশ্বের হিমালয়ের চূড়ায় তিনি বাংলাদেশকে তুলে দিয়েছেন। কালকের জনসভাকে ‘জনসভা’ বলা যাবে না। এটা একটা উদযাপন। যেখানে প্রধানমন্ত্রী ‘আগামীর বাংলাদেশ’ নির্মাণের দিক নির্দেশনা দেবেন।

বৈরি আবহাওয়ার ক্ষেত্রে জনসভায় বিশেষ কোন প্রস্তুতি আছে কিনা? এমন প্রশ্নের জবাবে নৌ-প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মানুষ বৈরি আবহাওয়ার মধ্যেই বেড়ে উঠেছি। বন্যা, খড়া, ঝড়-বাদল এসবে আমরা অভ্যস্ত। বিশেষ করে নদী পাড়ের মানুষ আরও বেশি অভ্যস্ত। তাই বৈরি আবহাওয়া আমাদের গতিকে থামিয়ে দিতে পারবে না।

তিনি বলেন, ইতোমধ্যে হাজার হাজার মানুষের পদচারনা শুরু হয়ে গেছে। নৌপথে যারা আসবে তাদের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এসময় বিআইডব্লিউটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ