জাতীয়

পদ্মা সেতুর ওপরে যা করা যাবে না

পদ্মা সেতু
পদ্মা সেতু

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রমত্ত পদ্মা নদীর ওপর নির্মিত সুপ্রশস্ত পদ্মা সেতু আজ এক বাস্তবতা। সেতুর দ্বার আগামীকাল শনিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন পদ্মাপাড়ের আশপাশ থেকে শুরু করে দক্ষিণের ২১ জেলার মানুষ।

তবে এ উচ্ছ্বাসের মধ্যেই সর্বোচ্চ খেয়াল পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার। এ জন্য এটি ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা পালনে কড়াকড়ি আরোপ করবে সড়ক পরিবহণ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্শদেনায় বলা হয়-২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে।

পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে যেসব নিয়ম মানতে হবে-

১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

২. পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

৩. বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না।

৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।

৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতু একটি অতিগুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা, বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সড়ক ও সেতুর ক্ষতি কমাতে নির্ধারিত ওজনসীমা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, দৈনিক ৭৫ হাজার যানবাহন পার হবে এ সেতু দিয়ে। এতে উপকারভোগী হবেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষ।

পদ্মা সেতুর পিলারের নকশা এমনভাবে করা হয়েছে যে, খরস্রোতা পদ্মা ৬২ মিটার পর্যন্ত মাটি সরিয়ে নিয়ে গেলেও সমস্যা হবে না। এটি রিখটার স্কেলে প্রায় নয় মাত্রার ভূমিকম্প সহনশীল। সেতুটি চার হাজার ডেড ওয়েট টনেজ (ডিডব্লিউটি) ক্ষমতার জাহাজের ধাক্কা সামলাতে পারবে। মাটি সরে যাওয়া, জাহাজের ধাক্কা ও নয় মাত্রার ভূমিকম্প একসঙ্গে ঘটলেও কোনো সমস্যা হবে না।

ভূমিকম্প সহনীয় প্রসঙ্গে তিনি বলেন, পানিপ্রবাহের বিবেচনায় বিশ্বে আমাজন নদীর পরই পদ্মার অবস্থান। মাটির ১২০-১২৭ মিটার গভীরে পাইল বসানো হয়েছে এই সেতুর। পৃথিবীর অন্য কোনো সেতু তৈরিতে এত গভীরে পাইল বসানো হয়নি। যা বিশ্বে রেকর্ড।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ