ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ও ঢাকার বাইরে সারাদেশে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ও ঢাকার বাইরে সারাদেশে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: