জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সব বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সিসি ক্যামেরার বসিয়ে পুরো এলাকা নজরদারিতে রয়েছে। প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হবে।

শুক্রবার (২৪ জুন) মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাটে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভাস্থলে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। মানুষের মধ্যে যে উৎসব দেখা যাচ্ছে, যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলে ১০ লাখের বেশি মানুষ আসবে।

পদ্মা সেতুকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, জনসভাকে ঘিরে ষড়যন্ত্র হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা প্রস্তুত, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন, সব নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালনে তৈরি। নৌপুলিশ, পুলিশ, র‌্যাব এবং প্রয়োজনে বিজিবিও আসবে।

তিনি বলেন, আমার মনে হয়, এখানে যথেষ্ট ভলেনটিয়ার (স্বেচ্ছাসেবক) রয়েছেন, দলীয় স্বেচ্ছাসেবকরাও রয়েছেন। তারাও নিরাপত্তাবাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন। আমরা মনে করি না, এখানে কোনো বিশৃঙ্খলা হবে।

১০ লাখ মানুষের জমায়েত হওয়ার আশা করছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি বৃষ্টি না হয়, তাহলে সমাবেশে জমায়েত ১০ লাখ ছাড়িয়ে যাবে। সারাদেশে জনতার যে উৎসব দেখছি, যে আনন্দ দেখছি, তারা সেতু দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সমাবেশস্থল ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া নিরাপত্তা ব্যবস্থার তদারকিও করেন মন্ত্রী।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ