জাতীয়

পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার

 ফাইল ছবি
ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে মোবাইল অপারেটরগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে। মাওয়া প্রান্তে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের একটি স্থায়ী সাইট এবং গ্রামীণফোন ও টেলিটকের অস্থায়ী সাইট স্থাপন করাসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, মোবাইল অপারেটরদের নেওয়া পদক্ষেপ ও নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য আজ পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

বিটিআরসির চেয়ারম্যান সেতুর মাওয়া প্রান্তে স্থায়ী ও অস্থায়ী সাইট পরিদর্শন করেন। পরিদর্শক দল সেতুর ওপর ও জাজিরা প্রান্তে নেটওয়ার্কের মান যাচাই করে। এ সময় মোবাইল অপারেটরদের পক্ষ থেকে তাদের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অপারেটরগুলো মাওয়া ও জাজিরা—দুই প্রান্তের স্থায়ী ও অস্থায়ী সাইটে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ পরিমাণে তরঙ্গ, উচ্চক্ষমতাসম্পন্ন দুটি অ্যানটেনা, ছয়টি ফোরথসেল ইত্যাদি সংযোজন করেছে। এ ছাড়া টুজি, থ্রিজি ও ফোরজি প্রযুক্তির সক্ষমতা এবং ট্রান্সমিশন সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পদ্মা সেতু ও আশপাশের এলাকায় নেটওয়ার্কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বিশেষ তদারক দল গঠন করেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ