জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনে বিএনপির ‘মন খারাপ’: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ

পদ্মা সেতু উদ্বোধনে দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হলেও বিএনপির ‘মন খারাপ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আগামীকাল ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সমগ্র দেশের মানুষ আনন্দে উদ্বেলিত, উল্লসিত। চালকদের মধ্যে আনন্দ উল্লাস আরও বেশি, কারণ তাদের কষ্ট লাঘব হয়েছে, পদ্মা পাড়ি দেওয়ার জন্য তাদের আর ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। পদ্মা সেতু নির্মিত হওয়াতে দেশের মানুষ আনন্দ উল্লাস করছে। বাংলাদেশের মানুষের এ আনন্দ-উল্লাসে, বিএনপি-জামায়াতের আনন্দ হচ্ছে না। তাদের মন খারাপ হয়ে গেছে। সে জন্য মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা আবোল তাবোল কথা বলা শুরু করেছেন।

শুক্রবার(২৪ জুন) বিকেলে রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা-মাওয়া সংযোগ সড়কের প্রবেশমুখে আওয়ামী মোটরচালক লীগ আয়োজিত ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালি’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মোটরচালক লীগ সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে সহস্রাধিক মোটরচালক র‍্যালিতে যোগ দেয়।

তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো উৎসব আয়োজন করেনি, উদ্বোধনী অনুষ্ঠান করছে। আনন্দ উল্লাস করছে দেশের মানুষ। দেশের প্রতিটা মানুষ আজ পদ্মা সেতু দেখতে চায়।

‘অতীতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারী’ বিএনপিকে প্রত্যাখ্যান করতে গাড়ি চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বাংলাদেশে দিনের পর দিন হরতাল ডেকে, অবরোধ ডেকে ড্রাইভারদের ওপর অগ্নি সন্ত্রাস চালিয়েছিল বিএনপি-জামাত।

মন্ত্রী আরও বলেন, গাড়ি চলছে না, ড্রাইভিং সিটে বসে আসে এসরকম ড্রাইভারকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে। শত শত ড্রাইভারকে পেট্রোল বোমা নিক্ষেপ করে এই বিএনপি মানুষ হত্যা করেছে।পদ্মা সেতু হওয়াতে আপনাদের কষ্টের লাগব হয়েছে। আমি আপনাদের অনুরোধ জানাব, যারা অতীতে পেট্রোল বোমা মেরেছে আপনাদের ওপর, আপনাদেরকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছে তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করুন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ