জাতীয়

মাকে নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

মাকে নিয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল
মাকে নিয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

পদ্মা সেতু আর স্বপ্ন নয়। এখন বাস্তব। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সকালে উদ্বোধন করেছেন নিজের সাহস আর একান্ত প্রচেষ্টায় গড়া পদ্মা সেতু। উদ্বোধনের এই স্মৃতিকে ধরে রাখতে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোবাইল ফোনে সেলফি তুললেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় তাদের দুইজনকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়।

শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা ও মেয়ে ঐতিহাসিক সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন।

উদ্বোধনস্থলে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনি থাকলেও এসময় সবার কাছ থেকে কিছুটা দূরে সরে যান প্রধানমন্ত্রী। মেয়ের সঙ্গে ছবি তোলেন। এরপর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। এক পর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী।

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। শনিবার(২৫ জুন) দুপুর ১২টায় সেতু উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

পদ্মা সেতুতে ভারতের পর্যটক

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

তৃতীয় দিন পদ্মা সেতুতে প্রায় ২ কোটি টাকা টোল আদায়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

গাবতলীতে যাত্রী সংকট, সায়েদাবাদে ভিড়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুতে বাস চলতে লাগবে রুট পারমিট: এনায়েত উল্যাহ

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ